বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কোনো কোনো অপ্রাপ্তি বড় অর্জনের প্রস্তুতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৩৯ পিএম, ২০২৬-০৫-১৪

কোনো কোনো অপ্রাপ্তি বড় অর্জনের প্রস্তুতি

আল্লাহ তাআলার হিকমত বা প্রজ্ঞা কত গভীর, ভেবে দেখেছেন? আমাদের দোয়া কবুলের জন্য তিনি সব সময় ‘সবচেয়ে দ্রুত’ সময়টাকে বেছে নেন না; বরং তিনি বেছে নেন আমাদের জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ সময়টি। ​তাই আপনার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে বা যা আপনি পাননি—সেটা আসলে আপনার ছিলই না, আর আপনিও সেটার জন্য ছিলেন না। যে মানুষটিকে আপনার মনে হয়েছিল জীবনের জন্য একেবারে ‘পারফেক্ট’, অথচ তাকে আপনি শেষ পর্যন্ত পাননি—জেনে রাখুন, সে আসলে আপনার জন্য উপযুক্তই ছিল না। যে চাকরিটার দিকে আপনি চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন, অথচ সেটি আপনার কপালে জোটেনি—বিশ্বাস করুন, সেটি না পাওয়ার মধ্যেই আপনার জন্য সবচেয়ে বড় কল্যাণ লুকিয়ে ছিল। ​সমস্যাটা কোথায় জানেন? আমরা পুরো দৃশ্যটা দেখতে পাই না। আমরা শুধু মুদ্রার একটা পিঠ দেখি, তা-ও কেবল আমাদের নিজস্ব সীমিত দৃষ্টিকোণ থেকে। কিন্তু মহান আল্লাহ? তিনি পুরো দৃশ্যপটটা দেখেন। তিনি শুরুটা জানেন, জানেন এর শেষটাও। ​কত না পাওয়া যে আসলে পাওয়ার নামান্তর, তা আমরা কজন বুঝি? কত উপহার আসার আগে একরাশ ‘বঞ্চিত হওয়ার গল্প’ তৈরি হয়! ​ভেবে দেখুন তো, ইউসুফ (আ.) যদি সেই অন্ধকার কূপের একাকিত্ব সহ্য না করতেন, তবে কি তিনি কোনো দিন মিসরের অধিপতি হতে পারতেন? মক্কার প্রবেশদ্বারে যদি সেদিন সাহাবিদের চোখের জল না ঝরত, মক্কা বিজয়ের সেই সোনালি দিনটি কি কোনো দিন আসত? ​আপনার আজকের এই না পাওয়াগুলো আসলে আগামীর কোনো এক বড় অর্জনের প্রস্তুতি মাত্র। আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি আপনার জন্য যা লিখে রেখেছেন, তাই শ্রেষ্ঠ। আল্লাহ যথার্থই বলেছেন, ‘নিশ্চয়ই আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি একটি সুনির্দিষ্ট পরিমাপে।’ (সুরা : আল-কামার, আয়াত : ৪৯) ​বার্তা: আমরা আমাদের সীমিত চোখে যা ক্ষতি মনে করি, আল্লাহর বিশাল পরিকল্পনায় তা হয়তো আমাদের জন্য বিশাল কোনো উপহারের ভূমিকা মাত্র। ধৈর্য ধরুন, মালিকের পরিকল্পনা কখনোই বিফলে যায় না।

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর