শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:১৫ পিএম, ২০২৫-১১-২৭
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতির কারণেই দেশে খেলাপি ঋণ বাড়ছে। যেসব ব্যবসায়ীকে সুবিধা দেওয়া প্রয়োজন, তাদের সহায়তা না করে বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই খেলাপি ঋণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল তিনি এ মন্তব্য করেন।
হাতেম বলেন, 'বাংলাদেশ ব্যাংক আগে খেলাপিদের নীতিসহায়তার কথা বললেও তা সীমিত কিছু প্রতিষ্ঠানের জন্য প্রয়োগ করা হয়েছে। পরে এ ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হয় অথবা ব্যাংকের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়। এখন ব্যাংকগুলো পুনঃতফসিল করতে চায় না। তাহলে প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করবে কিভাবে?' প্রশ্ন করেন হাতেম।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যেতে না পারলে স্বাভাবিকভাবেই ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
হাতেম অভিযোগ করেন, ব্যাংকগুলো এখন ১৫-১৬ শতাংশ পর্যন্ত সুদ আদায় করছে। অনেকে নিয়মিত কিস্তি দিচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যায় মূল ঋণ কমছে না ব্যাংক শুধু সুদের অংশটাই নিয়ে যাচ্ছে, বলেন তিনি। হাতেমের দাবি, এ পরিস্থিতি অব্যাহত থাকলে খেলাপি ঋণ আরও বাড়বে এবং তার জন্য মূলত বাংলাদেশ ব্যাংকের নীতিই দায়ী।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited