বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

৮ এনবিএফআইয়ের শেয়ার লেনদেন বন্ধ হতে পারে দুই-একদিনের মধ্যে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২০ পিএম, ২০২৫-১২-০২

৮ এনবিএফআইয়ের শেয়ার লেনদেন বন্ধ হতে পারে দুই-একদিনের মধ্যে

আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে ৯টি ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায়, এগুলোর শেয়ার এখনো পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। তবে আগামী দুই-একদিনের মধ্যে পুঁজিবাজারে এগুলোর লেনদেন বন্ধ হতে পারে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আজ-কালের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে।’
গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি— এই তিন সূচকের ভিত্তিতে গত আগস্ট মাসে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
অবসায়নের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর মধ্যে আভিভা ফাইন্যান্স বাদে বাকি ৮টি প্রতিষ্ঠান দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
এদিকে গতকাল আর্থিক প্রতিষ্ঠানগুলোর বন্ধের খবর বাজারে ছড়িয়ে পরায় আজ ৮টি প্রতিষ্ঠানেই সার্কিট ব্রোকারের সর্বোচ্চ পর্যায়ে দরপতন হয়েছে কোম্পানিগুলোর। বেলা ১টা পর্যন্ত পিপলস লিজিং শেয়ারদর প্রায় ১০ শতাংশ বা ৭ পয়সা কমে ৬৭ পয়সায় নেমেছে।
এছাড়া, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ১০ শতাংশ বা ৯ পয়সা কমে ৮১ পয়সা, এফএএস ফাইন্যান্সে প্রায় ৯ শতাংশ বা ১০ পয়সা কমে ১ টাকা ১০ পয়সা, ফারইস্ট ফাইন্যান্সে ১০ শতাংশ বা ৮ পয়সা কমে ৭৩ পয়সা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সে ৯ শতাংশ বা ২০ পয়সা কমে ২ টাকা ১০ পয়সা, প্রিমিয়ার লিজিংয়ে প্রায় ১০ শতাংশ বা ৮ পয়সা কমে ৭৭ পয়সা, জিএসপি ফাইন্যান্সে প্রায় ৬ শতাংশ বা ১০ পয়সা কমে ১ টাকা ৮০ পয়সা এবং প্রাইম ফাইন্যান্সে প্রায় ৭ শতাংশ বা ১০ পয়সা কমে ১ টাকা ৫০ পয়সা হয়েছে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর