বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪২ পিএম, ২০২৫-১২-২৭

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আঘাত হেনেছে তুষারঝড়। এতে কয়েক হাজার ফ্লাইট ইতিমধ্যে বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক ও নিউ জার্সিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সংবাদমাধ্যম সিবিএস নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে জমা হওয়া বরফ শহরটি চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও একইরকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে নিরাপদ যান চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু নির্দেশনা জারি করেছে। তারা বলেছে, সড়ক পিছল হয়ে যাবে। সন্ধ্যা ও রাতের দিকে ধীরগতিতে গাড়ি চালাতে চালকদের অনুরোধ করেছে তারা। নিউ জার্সিতে তুষারঝড়ের কারণে পরিস্থিতি খুবই অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে গেছে। এরফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার সড়কগুলো বরফে ঢেকে গেছে। এছাড়া হিমশীতল বৃষ্টি মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। এদিকে গতকাল শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল ও চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে বছরের এ সময়টায় বিমানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করেন। কিন্তু তুষারঝড়ের কারণে তারা এখন বেকায়দায় পড়েছেন। সূত্র: সিবিসি

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর