বাংলাদেশ   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

দরপত্র ছাড়া ৮ কার্গো এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩২ পিএম, ২০২৬-০৮-১২

দরপত্র ছাড়া ৮ কার্গো এলএনজি কিনছে সরকার

হংকং, মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে কেনা হবে এই এলএনজি


গ্যাস সংকট মেটাতে জরুরিভিত্তিতে কোনো প্রকার দরপত্র ছাড়াই ৮ কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত তুলে ধরে অর্থ মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের জরুরি চাহিদা পূরণে কোনো প্রকার দরপত্র ছাড়াই সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে কেনা হবে ৮ কার্গো এলএনজি।
এর মধ্যে হংকংয়ের জেনহুয়া শিপিং কোম্পানি ও মালয়েশিয়ার পেট্ট্রোনাস এলএনজি লিমিটেডের কাছ থেকে দুই কার্গো করে মোট ৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চায়না রুনজি হোল্ডিংস গ্রুপ লিমিটেডের কাছ থেকে দুই কার্গো ও যুক্তরাষ্ট্রের দারাব ইন করপোরেশনের কাছ থেকে কেনা হবে আরো দুই কার্গো এলএনজি।
এদিকে শুস্ক মৌসুমে নদীপথে চলাচল অব্যাহত রাখতে ২৫টি প্যাকেজের আওতায় ময়মনসিংহ জেলার জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদীর খনন কাজের প্রস্তাবও অনুমোদন করা হয় বৈঠকে।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ‘স্মার্ট ট্যাব’ কেনার প্রস্তুাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘স্ট্রেন্থেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইমপ্রুভড রেজিলেন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং প্রজেক্ট’ এর আওতায় ফ্যামিলি কার্ডের জন্য এই ট্যাব কেনা হবে।
তবে এলএনজি ক্রয়ের খরচ ও অন্য দুটি প্রকল্প বাস্তবায়নে কত অর্থ ব্যয় হবে তা বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

রিটেলেড নিউজ

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

নিজস্ব প্রতিবেদক : ইবনে জালাল: সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দ...বিস্তারিত


ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশে কর্মরত উপ-মহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে ন...বিস্তারিত


রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ...বিস্তারিত


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যে প্রতিবন্ধকতার কথা জানাল মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যে প্রতিবন্ধকতার কথা জানাল মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন বাংলাদেশে সফররত যু...বিস্তারিত


ছাত্রদল নেতার ক্ষোভ : ‘যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ’

ছাত্রদল নেতার ক্ষোভ : ‘যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ’

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর প্রতিনিধি ‘একজন পালে আওয়ামী লীগ, যেখানেই টাকা সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপ...বিস্তারিত


বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের এক সময়ের দাপুটে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর