বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যসেবা বাড়াচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪০ পিএম, ২০২৬-০১-০৮

সরকারি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যসেবা বাড়াচ্ছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ পাবে স্কুলেই। স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগ রূপরেখা অনুমোদন করলে সারাদেশের স্কুলগুলোতে শুরু হবে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, কর্মশালা এবং জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে এই রূপরেখা পাঠানো হয়েছে। অনুমোদন মিললে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এটি বাস্তবায়ন শুরু করবে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো এক চিঠিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের প্রস্তাব করা হয়। এতে বলা হয়, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ ক্যাপসুল এবং নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি স্কুলে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করা হবে। নতুন রূপরেখা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণের পরিকল্পনাও রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে। রূপরেখায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। রূপরেখায় একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ সরাসরি বিদ্যালয় থেকে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্কুল থেকেই চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে, রোগ শনাক্ত হবে দ্রুত, আর সচেতনতা বাড়বে শিশুদের মধ্যে। জানা গেছে, নতুন কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্কুলগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কাঠামোবদ্ধ রূপ পাবে। শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলেই পাবে জরুরি সহায়তা, আর প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চায় তৈরি হবে অভ্যাস।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর