শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২৬-০১-১৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গামের তার স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, ঢাকা ডেমরা তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহত ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। তার স্বামী মো. শাহ জাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের স্বামী মো. শাহ জাহান মাস্টার বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টায় বেইন স্ট্রোক করে তিনি হাসপাতালেই মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তারও আগে তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited