বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এগারোদলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব : আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪০ পিএম, ২০২৬-০১-২৮

এগারোদলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব : আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ও হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, যারা ভোট চাইতে আসবে তাদের বলবেন, হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। বুধবার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে, তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারোজন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে। গত আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম করেছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের সংবাদ আমাদের দিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারোদলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বিএনপির দেবীদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছে। এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণেরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বারবার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় আসলে কি করবে তার নমুনা দেখিয়ে দিয়েছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, “আরেকটি বড় দলের নেতারা ওপরে ওপরে ভালো কথা বলছেন, কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই দলের নেতারা এগারোদলীয় ঐক্যজোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে। ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না। তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোনো কথা বলছে না। বড় নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।” এনসিপির নির্বাচন কমিটির সদস্যসচিব মনিরা শারমিন বলেন, “একটা দল সারা বাংলাদেশে নারীদের ওপর হামলা করছে। নারীরা ভোট চাইতে বাড়িতে গেলে সেই বিশেষ দলের সদস্যরা নারীদের হেনস্তা করছে। আপনাদের বলব, কোনো নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোনো ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।” ইইউ কি এ বছর শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে?ইইউ কি এ বছর শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে? তিনি বলেন, “আমরা দেখেছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় এসে ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড রয়েছে। তারেক রহমান আপনাকে বলব, আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। আপনি দেশ নিয়ে একটু পড়ালেখা করেন। কোথায় কী আছে, ভৌগোলিক অবস্থান কী, সেটা একটু খোঁজ নিয়ে প্রতিশ্রুতি দেন। এসব ভুয়া ইপিজেড এবং কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না। আপনারা ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করুন। একটি দল এতদিন বলেছে, জনগণ গণভোট বা সংস্কার বোঝে না। কিন্তু জনগণ এবার ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করে জানিয়ে দেবে, তারা সংস্কার ও গণভোট বোঝে কি বোঝে না।” কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, “হাসনাত আবদুল্লাহকে এগারোদলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চসংখ্যক ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। আমি জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদকে আশ্বস্ত করছি, দেবীদ্বার থেকে সর্বোচ্চসংখ্যক ভোট দিয়ে সংসদে পাঠাব ইনশাআল্লাহ।” জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সময় এসেছে। তরুনেরা জীবন দিয়ে এই দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহ দেশের মানুষকে ফ্যাসিস্ট থেকে স্বাধীন করতে জীবনের ঝুঁকি নিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের। দেবীদ্বারবাসীসহ দেশের মানুষের কথা সংসদে তুলে ধরতে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। একটা দল বলে, সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা দেখেছি, মুখে সবার আগে বাংলাদেশ বললেও মনে মনে বলে সবার আগে দুর্নীতি। সবার আগে বাংলাদেশ বুঝতে তাদের আগেরবারের ক্ষমতার সময়ের হিসাব করতে হবে। ঋণখেলাপিদের সংসদে পাঠালে আবারও দেবিদ্বারবাসীকে গোলামির জীবন পার করতে হবে।” পথসভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর