বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সমস্যায় জর্জরিত বেসরকারি খাত দরকার সমাধানের উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:২৯ এএম, ২০২৬-০১-২৯

সমস্যায় জর্জরিত বেসরকারি খাত দরকার সমাধানের উদ্যোগ

একে তো মামলা-হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বেসরকারি খাতের ব্যবসায়ীরা। তার ওপর জ্বালানিসংকট, উচ্চ সুদের হার কঠিন করে তুলছে ব্যবসা। হয়রানি আর মিডিয়া ট্রায়ালের কারণে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে আস্থার সংকট। যেকোনো ব্যবসার আসল পুঁজি হলো পারস্পরিক আস্থা আর বিশ্বাস। শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীরা যখন সরকারের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তখন আন্তর্জাতিক বাজারে তাদের বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দিচ্ছে। এটা কেবল একজন ব্যবসায়ীকেই ক্ষতিগ্রস্ত করছে না, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এখন চরম সংকটে। অনেকেই বলছেন, এ দেশে যেন ব্যবসা করাই অপরাধ। শিল্পকারখানার উদ্যোক্তাদের মতে, ব্যবসাবাণিজ্যের পরিবেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিকূল। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নেই। ব্যাংক ঋণের সুদ ১৬ শতাংশে গিয়ে ঠেকেছে। মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে আছে রাজনৈতিক অনিশ্চয়তা ও শ্রম আইন সংস্কার নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তা।
ফলে নতুন বিনিয়োগে কেউ এগোতে সাহস পাচ্ছেন না। বরং পুরোনো বিনিয়োগই এখন হুমকির মুখে। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত আগস্ট মাসে আমদানি দায় নিষ্পত্তি দাঁড়িয়েছে ৪.৮৮ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই মাসের তুলনায় ১১ শতাংশ কম। মূল কারণ হলো, মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাস। অর্থাৎ নতুন কারখানা বা শিল্প সম্প্রসারণ কার্যত থেমে গেছে। যদিও নতুন এলসি খোলা সামান্য বেড়েছে, তবু সেটি মূলত ভোগ্যপণ্য আমদানির জন্য। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ না থাকলে কাঁচামাল বা যন্ত্রপাতির চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়। উচ্চ সুদহারের পাশাপাশি ব্যাংক খাতে উচ্চ খেলাপি ঋণ বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার মূল চালিকাশক্তি বেসরকারি খাতের ঋণপ্রবাহে এক রকম স্থবিরতা নেমে এসেছে। আগে এ খাতে ঋণপ্রবাহে নিম্নমুখী কিছু প্রবৃদ্ধি হতো। তবে এর হার ছিল রেকর্ড পরিমাণে কম। আর এখন ঋণপ্রবাহ বাড়ছে না; বরং কমছে। পাঁচ মাস পর বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির হার ফের নেতিবাচক পর্যায়ে নেমে গেছে। গত জুনের তুলনায় জুলাইয়ে ঋণপ্রবাহে কোনো প্রবৃদ্ধি হয়নি। আগের মাসগুলোতে প্রবৃদ্ধি কম হলেও এবার প্রবৃদ্ধি নেতিবাচক পর্যায়ে চলে গেছে। সংশ্লিষ্টদের অভিমত, বিনিয়োগবান্ধব পরিবেশ বাধাগ্রস্ত হওয়া ও ব্যাংকগুলোর সক্ষমতায় ঘাটতির কারণেই মূলত বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে। এতে শিল্প ও ব্যবসাবাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। নতুন কর্মসংস্থানও নিম্নগতি। অর্জিত হচ্ছে না জিডিপির প্রবৃদ্ধি। যা লক্ষ্যমাত্রার অনেক নিচে নেমে গেছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগে পাঁচটি বড় বাধার কথা উল্লেখ করেছে- ১. অপর্যাপ্ত অবকাঠামো, ২. সীমিত অর্থায়ন, ৩. আমলাতান্ত্রিক জটিলতা, ৪. বৈষম্যমূলক করকাঠামো এবং ৫. দুর্নীতি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্র্বর্তী সরকার প্রশাসন সংস্কারের কাজ শুরু করলেও বাস্তবে বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন তেমন আসেনি। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়ে ৫ শতাংশ করেছে। এডিবি সতর্ক করে বলেছে, ‘নতুন মার্কিন শুল্ক, ভূরাজনৈতিক উত্তেজনা ও ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগ ও রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।’ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ২৬টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বাজারগুলোতে নেতিবাচক প্রবণতা নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার। এর সঙ্গে শাকসবজি, মাছ, হিমায়িত খাদ্য, অপ্রচলিত পণ্য রপ্তানিও কমেছে। দেশের ভিতরেও ব্যবসার গতি কমেছে। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ২০২৫ বছরটি ছিল টিকে থাকার লড়াই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নিলে অর্থনীতির এ অচলাবস্থা কাটানোর প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশায় অনেকেই লোকসান দিয়ে হলেও ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখছেন। তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতির বাইরেও বেসরকারি খাতে নানা কাঠামোগত সমস্যায় তারা জর্জরিত। উচ্চ সুদহার ও কঠোর ঋণনীতির কারণে বিনিয়োগ ব্যয় বেড়েছে। এক বছরে ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সেই অনুপাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা না বাড়ায় পণ্যের বিক্রি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। দেশের ব্যবসাবাণিজ্য ও অর্থনীতি যে কঠিন সময় পার করছে তা সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রকাশিত ‘বাংলাদেশ স্টেট অব দি ইকোনমি ২০২৫’ শীর্ষক প্রতিবেদন বলেছে, দেশের অর্থনীতি সংকটময় পরিস্থিতি পার করছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে। ব্যাংকগুলোর ঋণ বিতরণে ধীরগতি দেখা দিয়েছে। সুদের হার বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে উৎসাহী হচ্ছেন না। কর্মসংস্থান ও উৎপাদনে স্থবিরতা তৈরি হয়েছে। প্রতিবেদনে দুর্বল বেসরকারি বিনিয়োগ ও শিল্প কার্যক্রমকে প্রবৃদ্ধির বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী সরকারের জন্য তাই প্রধান অগ্রাধিকার হতে হবে বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনা। ব্যবসায়ীরা যেন ভয়হীন পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। আমরা এর লোক, তার লোক-এই নীতি বদলাতে হবে সবার আগে। মনে রাখতে হবে, বেসরকারি খাত আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কয়েকজন বাদে কোনো ব্যবসায়ীরই রাজনৈতিক পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যোদ্ধা। তাদের বাদ দিয়ে নয়, হয়রানি করে নয়, আস্থায় নিয়েই গড়তে হবে আগামীর বাংলাদেশ।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর