শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১২ পিএম, ২০২৬-০২-১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন আইনশৃঙ্খলার ব্যাপারে একটু মতবিনিময় সভা করলাম। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটা কেন্দ্রেই সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে কেন্দ্রের সুরক্ষার ব্যবস্থাও হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি আমি দেখলাম, এখানকার পরিস্থিতি খুবই ভালো। তিনি বলেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নাই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে সফর করে দেখলাম, এই এলাকার আইনশৃঙ্খলা ভালো। আইনশৃঙ্খলায় আপনারা ফাস্ট হয়েছেন। এইবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনী এত ছিল। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের সমস্যা হয় নেই। আমরা আশা করব, যে সামনেও হবে না। আপনাদের সবারই এজন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যাবেন। এইসব প্রস্তুতিগুলো নিয়েই কিন্তু এখানে আলাপ করলাম আজকে। সবকিছু তো ডিসক্লোজ করে দেয়া যাবে না। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited