বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৫৯ পিএম, ২০২৬-০৭-১৮

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

মিলন উদ্দিন লস্কর, 
শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের আসাম রাজ্য থেকে নিজ দেশে ফিরলেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন। শুক্রবার (১৭ জুলাই) সুতারকান্দি-শেওলা স্থলসীমান্ত দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান।
জানা গেছে, কয়েক বছর আগে ভারতের আসামের কাছাড় জেলার পয়লাপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় লক্ষীপুর পুলিশ জাকির হোসেনকে উদ্ধার করে। তদন্তে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদেশি আইনে মামলা দায়ের করে তাঁকে শিলচর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি দুই বছরের কারাদণ্ড ভোগ করেন।
তবে কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও নাগরিকত্বের প্রয়োজনীয় নথিপত্রের অভাবে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘদিন আটকে ছিল। এ সময় শিলচর কেন্দ্রীয় সংশোধনাগারের জেল সুপার সুজিত দাস বিষয়টি নাগরিক অধিকার রক্ষা কমিটি, আসামের সচিব প্রধান সাধন পুরকায়স্থের নজরে আনেন।
এরপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় সমাজসেবীদের সম্মিলিত উদ্যোগে জাকির হোসেনের পরিবারের সন্ধান পাওয়া যায়। তাঁর বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করে আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। একই সঙ্গে গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার জনাব জিকরুল হাসান ফাহাদের দপ্তরেও বিষয়টি জানানো হয়। তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাঁর নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।
প্রথম দফায় গত ২৯ মে সুতারকান্দি-শেওলা সীমান্ত দিয়ে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সম্মতি পাওয়ার পর ১৭ জুলাই শিলচর কেন্দ্রীয় সংশোধনাগার, কাছাড় জেলা পুলিশ এবং সীমান্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে জাকির হোসেনকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে তাঁর পিতা আব্দুল মান্নানের কাছে পৌঁছে দেওয়া হয়।
নাগরিক অধিকার রক্ষা কমিটি, আসামের সচিব প্রধান সাধন পুরকায়স্থ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানবিক এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় শিলচর কেন্দ্রীয় সংশোধনাগারের জেল সুপার সুজিত দাস, কাছাড় জেলা পুলিশ, গুয়াহাটিতে বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার জনাব জিকরুল হাসান ফাহাদ, ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল ব্যক্তি ও সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এক মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারের কাছে ফিরে আসার এই ঘটনা দুই দেশের প্রশাসনিক সমন্বয়, মানবিক সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর