শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪০ পিএম, ২০২৬-০৮-০৫
মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:
৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা সফল করার লক্ষ্যে ভালুকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিন। দিবসটির কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। একই সঙ্গে ৫ আগস্টের আনন্দ শোভাযাত্রা সর্বাত্মকভাবে সফল করার জন্য সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এ সময় ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৫ আগস্টের আনন্দ শোভাযাত্রা সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited