শিরোনাম
জবি প্রতিনিধি | ০৭:০০ পিএম, ২০২১-০৬-১৫
বাংলাদেশ পুলিশের ৩৮ তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিরস্ত্র পদে নিয়োগ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ১০৬ জন শিক্ষার্থী।
এই বছরের প্রশিক্ষণ শেষে বার্ষিক স্মরণিকা ‘বন্ধন’ থেকে এই তথ্য জানা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী রয়েছেন।
তথ্য সূত্র হতে জানা যায়, ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টদের (এসআই) প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১ হাজার ২৩১ জন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
সোমবার ১৪ জুন আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরদের পোস্টিং দেওয়া হয়।
ট্রেনিং শেষে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পলাশ দাশ বলেন, পুলিশের চাকুরী খুবই চ্যালেঞ্জিং। প্রচুর কাজ করতে হয়।
তবে পেশাটা উপভোগ্য।ট্রেনিংএ অনেক কৌশল ও দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষার নানান বিষয় জানতে পেরেছি। ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞান সাথে আদর্শ, সততা নিষ্ঠাকে সামনে রেখে দেশের জন্য কাজ করে যেতে চাই।
উল্লেখ্য যে, এর আগে বাংলাদেশ পুলিশের ৩৭ তম ক্যাডেটে এসআই ১ হাজার ৭৫৯ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে ১৪৮ জন সাবেক শিক্ষার্থী নিয়োগপ্রাপ্ত হয়েছিলো।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited