শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৪:৫৫ পিএম, ২০২১-০৭-০৩
মহামারী করোনা সংক্রমণরোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউনের মধ্যেও র্উর্ধ্বমুখী হয়ে উঠেছে সবজির বাজার। দুই-তিন দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম অন্তত কেজিপ্রতি ৮-১০ টাকা বৃদ্ধি পেয়েছে। বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছামত দাম বাড়িয়ে কৌশলে পকেট কাটছে ভোক্তাদের। বাজারদর মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় এমন অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন ভোক্তারা। আর দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
নগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি বেগুন ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, উচ্ছে ৮০ টাকা, কুশি ৫০ টাকা, আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, কাকরল ৫০ টাকা, কাঁচামরিচ ৪৫-৫০ টাকা, পেঁপে ৪০টাকা, পটল ৪০টাকা, মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, কাঁচাকলা প্রতিহালি ৪০ টাকা, কচুরমুখি ৪৫-৫০টাকা দরে বিক্রি হয়েছে।
অথচ যা দুই-তিন দিন আগেও প্রতিকেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা, উচ্ছে ৬০ টাকা, কুশি ৩০ টাকা, আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, কাকরল ৩০ টাকা, কাঁচামরিচ ৪৫-৫০ টাকা, পেঁপে ৩০টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, কাঁচাকলা প্রতিহালি ৪০-৪৫ টাকা, কচুরমুখি ৩০ টাকা দরে বিক্রি হয়।
এদিকে কমছেনা ভোজ্য সয়াবিন তেলের দাম। অন্তত দু’মাস ধরে ভোজ্য তেলের বাজার রয়েছে অস্বাভাবিক। যা নিম্ন ও মধ্য আয়ের ভোক্তাদের পক্ষে কেনা খুবই কষ্টকর। খুচরা বাজারে ভোজ্য সয়াবিন বোতলজাত তীর (৫ লিটার) ৭০০ টাকা, রূপচাদা (৫ লিটার) ৭০০ টাকা, ফ্রেশ (৫ লিটার) ৬৮০ থেকে ৬৮৫ টাকা, পুষ্টি (৫ লিটার) ৬৮০ থেকে ৬৮৫ টাকা, লুজ সয়াবিন প্রতিলিটার ১৩৮-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অথচ দুই মাস আগে বোতলজাত তীর (৫ লিটার) ৬৫০ টাকা, রূপচাঁদা (৫ লিটার) ৬৫০ টাকা, ফ্রেশ (৫ লিটার) ৬৩০ টাকা, পুষ্টি (৫ লিটার) ৬৩০ টাকা এবং লুজ সয়াবিন প্রতিলিটার ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে।
অপর দিকে কমছেনা চিনির দামও। খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। প্রায় দেড় মাস ধরে চিনির বাজার এমন অবস্থায় রয়েছে।
নগরীর এ্যাপ্রোচ রোডস্থ রূপসা কেসিসি সুপার মার্কেটে আসা ক্রেতা মিজানুর রহমান বলেন, ‘চিনি, সয়াবিন তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি।’
নগরীর শের-এ বাংলা রোডস্থ সন্ধ্যা বাজারে আসা ব্যবসায়ী সামছুর রহমান মোল্লা বলেন, ‘সব ধরনের সবজির দাম বাড়তি। দুই মাসের বেশি দিন ধরে সয়াবিন তেলের দাম অস্বাভাবিক। বাজারদর মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন।’ সন্ধ্যা বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘সবজির সরবরাহ কম থাকায় হয়তো দাম বেড়েছে।’ ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন, ‘কঠোর লকডাউনের কারণে বাজারে সবজির সরবরাহও অনেক কম। এজন্য সবজির দাম বাড়তি।’ #
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited