শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি : | ০৭:০১ পিএম, ২০২১-০৯-০৬
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে শামীম মিয়া (২০) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মৃগা হাওরে ঘটনাস্থলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া নিখোঁজ অপরজন জয় বাদশা (১৫) এর খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিহত শামীম মিয়া মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে এবং নিখোঁজ জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রজারকান্দা গ্রামের বুলবুল (৪০), কালাম (৪৮), সাদির মিয়া (৩৬), জয় বাদশা ও শামীম মিয়া এই পাঁচজন নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যায়।
রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে বাড়ি ফিরেন। কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হয়।এছাড়া নিখোঁজ জয় বাদশার খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited