শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৬:৪৮ পিএম, ২০২১-১০-০৫
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নিরাপত্তা কর্মী সাজ্জাদ হোসেন (২৪) কে অপহরণের পর শারীরিক নির্যাতন করার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: আকাশ (১৭), হারুন মৃধা (১৭), রাসেল মিয়া (১৬), শিফাত হোসেন রাতুল (১৭), ইনসাফ তাহমিদ প্রত্যয় (১৬), শান ইসলাম (১৫), নাহিদ হাসান (১৭), ও নাজির হাসান লিমন (১৭)। অভিযোগ সুত্রে জানা যায়, অজ্ঞাত কয়েকজন লোক এক ব্যাক্তিকে আহত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আইনি ঝামেলা এড়াতে দূর্ঘটনার কারন ও ঘটনাস্থল জানতে চায়। একপর্যায়ে তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই সূত্রধরে প্রায় একঘন্টা পর অজ্ঞাত ৭/৮ লোক হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা কর্মী সাজ্জাদ হোসেনের উপর হামলা চালায় এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীবাজার গরুহাটা এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited