বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ জনকে উপসচিব পদে পদোন্নতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪১ পিএম, ২০২০-০৯-০১

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ জনকে উপসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বিলুপ্ত ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসনিক ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া ২২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী সচিব পদের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান, ইতালিতে ইকনোমিক কাউন্সিলর মানুষ মিত্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মাশিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত শাহ মোহাম্মদ মাহবুবও পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে প্রধান, সিনিয়র সহকারী প্রধান, উপপ্রধান, যুগ্মপ্রধান পদে কর্মরত আছেন।
২০০৬ সাল থেকে ২০১৮ সালের বিভিন্ন সময় থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে জানিয়ে পৃথক তিনটি আদেশে বলা হয়েছে, উপসচিব পদে জ্যেষ্ঠতা কার্যকরের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগের কোনো আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। তবে এরই মধ্যে প্রাপ্য সুবিধাদি বহাল থাকবে।
গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালের ১৩ নভেম্বর সরকার ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার। ওই সময় জানানো হয়, এর ফলে ইকোনমিক ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা প্রশাসন ক্যাডারে একীভূত হলেন।
গেজেটে বলা হয়, সরকারি কর্মকমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে।
‘আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী একীভূত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবানয় সম্পন্ন হবে। ’
ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন থেকে প্রশাসন ক্যাডারের সঙ্গে তাদের একীভূতের দাবি জানিয়ে আসছিলেন। ১৯৯৮ সালে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন ক্যাডার গঠন না করে ক্যাডারের সংখ্যা কমানোর পক্ষে সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে যেসব ক্যাডারের কাজের ধরণ একই, সেসব ক্যাডারকে একীভূত করতে সরকারের মধ্যে চিন্তা-ভাবনা শুরু হয়।
দুই ক্যাডারকে একীভূত করতে ২০১০ সালে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। ২০১৩ সালের ২২ ডিসেম্বর দুই ক্যাডার একীভূত করা নিয়ে উভয় ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করতে অনুশাসন দেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর