বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী মাসে ক্যামেরা ট্র্যাপিংয়ে সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শুরু

খুলনা প্রতিনিধি :    |    ০৫:১৬ পিএম, ২০২২-০৮-০২

আগামী মাসে ক্যামেরা ট্র্যাপিংয়ে সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শুরু

সুন্দরবনে বাঘ, হরিণ ও বন্য শুকর গণনার কার্যক্রম আগামী মাসে শুরু হচ্ছে। প্রকল্পের মেয়াদ তিন বছরের। নামকরণ করা হয়েছে বাঘ সংরক্ষণ প্রকল্প। তৃতীয়বারের মত ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে গণনার জন্য ২শ’ বিশেষ ক্যাটাগরির ক্যামেরা, ব্যাটারী এসডি কার্ড সংগ্রহ হয়েছে। সর্বশেষ বাঘ গণনা হয় ২০১৮ সালে। তখনকার ফলাফলে ১১৪টি বাঘের হদিস পাওয়া যায়। সুন্দরবনে বাঘ গণনার জন্য লোকালয় সংলগ্ন ৬০ কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং বা বেস্টনী তৈরীসহ বাঘ সংরক্ষণ ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এমাসেই শেষ হবে। এ অবস্থায় ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে আগামী অক্টোবর-নবেম্বর থেকে সুন্দরবনে বাঘ জরিপ শুরু হচ্ছে। চলমান জরিপ শেষে ২০২৫ সাল নাগাদ সুন্দরবনে বসবাসকারী বাঘের সংখ্যা প্রকাশ করা হবে। সুন্দরবনে কেওড়া, বাইন, সুন্দরী, পশুর কাঠ ও গোলপাতা উজাড় হওয়ায় পাশাপাশি চোরা শিকারীদের হাতে নিহত হওয়ার পর বাঘের সংখ্যা আশংকাজনকভাবে কমে যায়। বাঘ সংরক্ষণের জন্য স্থলভাগের চার হাজার বর্গকিলোমিটার এলাকা চিহ্নিত করা হয়েছে। এই প্রথমবারের মত হরিণ ও শুকর গণনার আওতায় আসবে। ২০০১ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ৪৬ বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ৮ বাঘের। ২০০৯ সালের সিডরে একটি বাঘের মৃত্যু হয়। বাকিগুলো গণপিটুনি ও শিকারীদের হাতে নিহত হয়। এবারের বাঘ শুমারী প্রকল্পের জন্য ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুন্দরবন করমজল বণ্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানিয়েছেন, বনপ্রহরীদের তথ্য অনুযায়ী বনের বিভিন্ন অংশে বাঘের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বনকর্মচারীরা বিভিন্ন সময় বাঘের পায়ের চিহ্ন দেখতে পায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. বেলায়েত হোসেন জানান, বন বিভাগ বাঘ রক্ষায় কাজ শুরু করেছে। বাঘ ইচ্ছামত বিচরণ করতে পারছে। প্রজনন স্বাভাবিক হচ্ছে। তাতে মনে হচ্ছে বাঘের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বাঘ সংরক্ষণে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের জরিপে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০০৭ সালের সিডর, ২০০৯ সালে আয়লা ও ২০২১ সালে ইয়াসের জলোচ্ছাসে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। বন্য প্রাণীর জীবন বাঁচাতে লোকালয়ে আশ্রয় নেয়। প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে রক্ষা করার জন্য বন বিভাগ ১২টি মাটির কেল্লা স্থাপনের উদ্যোগ নিয়েছে। গত ৩১ মার্চ খুলনাস্থ বন ভবনে এক সাংবাদিক সম্মেলনে বন কর্মকর্তারা বলেন, বাঘ ও হরিণ শিকার বন্ধ, প্রজনন সুবিধা সুন্দরবনে বাঘ স্থানান্তর অন্ততঃ দুটি বাঘের স্যাটেলাইট কলার স্থাপন, মনিটরিং ও বাঘের পরজীবি সংক্রমণ নির্ণয় করা হবে। একই সাথে ৬০ কিলোমিটার এলাকার বাঘ ও মানুষের দ্বন্দ নিরসনের উদ্যোগ নেয়া হবে। এদিকে সুন্দরবন থেকে লোকালয়ে এসে মানুষের বাড়ীঘরে উৎপাত করতে থাকা বানরটিকে উদ্ধার বনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, রোববার সকাল ১০ টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ বাজিকরখন্ড এলাকায় ঢুকে পড়ে এ বানরটি। পরে বানরটি ওই এলাকার দক্ষিণ বাজিকরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বাড়ীতে ঢুকে উৎপাত শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরে আমরা সেখান থেকে বানরটি উদ্ধার করি। পরে বেলা ১১টার দিকে বানরটিকে জিউধারা ফরেস্ট অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়েছে। এটি ৭/৮ বছর বসয়ের একটি বড় বানর ছিলো। তিনি বলেন, গত দুই মাসে (জুন-জুলাই) মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬টি অজগর, ২টি কেউটে সাপ, ৪টি বানর, ১টি কচ্ছপ ও ১টি তক্ষক উদ্ধার করা হয়। এ প্রাণীগুলো নানা সময়ে লোকালয়ে চলে যায়। পরে সেগুলোকে উদ্ধার করে আবারো বনে ফেরত পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর