বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কমলাপুর স্টেশনে ট্রেনে নিরাপত্তা দেওয়ার কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২২-১০-০৮

কমলাপুর স্টেশনে ট্রেনে নিরাপত্তা দেওয়ার কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কমলাপুর রেলস্টেশনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী মা-বাবার সঙ্গে রাগ করে ট্রেনযোগে কমলাপুর রেলস্টেশনে আসে। সেখানে আসার পর স্টেশনের পানি বিক্রেতা ইমরান তাকে নিরাপত্তা দেওয়ার কথা বলে কৌশলে ফাঁকা ট্রেনে নিয়ে যায়। পরে অন্যরাসহ পলাক্রমে ধর্ষণ করে। শনিবার (৮ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ভোক্তভোগী কিশোরী জানিয়েছে তার বাড়ি নেত্রকোনা জেলায়। বাসায় রাগ করে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে হাওর এক্সপ্রেস ট্রেনে রওয়ানা হয়ে রাতে ঢাকার কমলাপুরে আসে সে। সেখানে ২ নম্বর প্লাটফর্মে বসে থাকা অবস্থায় ইমরান (২০) নামে এক পানি বিক্রেতার সঙ্গে তার কথা হয়। কথার এক ফাঁকে ইমরান ওই কিশোরীকে প্লাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলেন এবং তাকে কেউ কিছু বললে তার (ইমরান) পরিচয় জানাতে বলেন। যখন অনেক রাত হয়ে যায় তখন ইমরান ওই কিশোরীকে নিরাপত্তার কথা বলে ১ নম্বর প্লাটফর্মের তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের বগিতে নিয়ে যান। এরপর সেখানে শুয়ে থাকতে বলেন এবং বগির একপাশের দরজা আটকে দেন। যখন ওই কিশোরী শুড়ে পড়ে তখন ওপর পাশের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন ইমরানসহ আরও পাঁচজন। পরে সবাই মিলে একে একে তাকে ধর্ষণ করেন। তিনি বলেন, রাত ১টার দিকে রেলওয়ের এক সদস্যকে সেখানে দিয়ে যাতায়াত করতে দেখে ধর্ষনকারীরা ভয়ে পালিয়ে যায়। তখন তিনি উঁকি দিয়ে দেখেন রেলের বগির ভেতর পড়ে আছে ওই কিশোরী। এরপর থানায় খবর দেন তিনি। ওসি আরও বলেন, রাতেই ওই কিশোরীর শনাক্তের মাধ্যমে স্টেশন এলাকা থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্ত ইমরান (২০)  এখনও পলাতক রয়েছেন। গ্রেফতাররা হলেন- সুমন (২১), নাঈম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০), রোমান প্রকাশ কালু (২২)। এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর