শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৩:৪৩ পিএম, ২০২৪-০৩-২৩
চট্টগ্রামের চন্দনাইশে পরিত্যক্ত একটি বেইলি ব্রিজ ভেঙে মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ট্রাকটির চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে চন্দনাইশ-আনোয়ারা সীমান্তে চাঁদখালী নদীর ওপর পরিত্যক্ত সেতুটি (পুরাতন বরকল সেতু) বালিবাহী গাড়ি নিয়ে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা কফিল সায়েদ বলেন, ‘ছোট ড্রাম ট্রাকটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।’

গাছবাড়িয়া-চন্দনাইশ-বরকল-আনোয়ারা সড়কের চাঁদখালী নদীর ওপর ২০২২ সালে ২৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যায়ে নতুন সেতু নির্মাণ করে সরকার। তবে পুরোনো ব্রিজটি পরিত্যক্ত হলেও সেতুটি বন্ধ করা হয়নি। ফলে বালিবাহী ডাম্পার ট্রাক গুলো চলাচল করতো। স্থানীয় বাসিন্দা অভিলাষ ধর অভি বলেন, ‘সেতু কর্তৃপক্ষের উচিৎ ছিল এটা বন্ধ করে দেওয়া। ঝুঁকি নিয়ে ট্রাক গুলোইবা চলাচল করবে কেন’? চন্দনাইশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited