বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৩

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৬:১১ পিএম, ২০২৪-১১-২১

র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৩

ফেনীর রামপুর এলাকায় র‍্যাব-৭ চট্টগ্রাম  সিপিসি-১ ফেনী ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ২০৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ ছুবহান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমাম হোসেন এবং দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামসেদ আলম’কে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের  আভিযানিক দল।

এবিষয়ে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে রামপুর এলাকায় ফেনী পুলিশ অফিসার্স মেসের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। এমন সংবাদের  ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে মোঃ ছুবহান (৪৯) নামের একজনকে গ্রেফতার করে র‍্যাব হেফাজতে নেয়। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিয়াখালী গ্রামের মৃত নাজির আহম্মদের ছেলে। পরে গ্রেফতার আসামির লুঙ্গির কোমরে বিশেষ কৌশলে রাখা এগারটি পলিজিপার প্যাকেট হতে মোট ২০৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে যে, ঢাকা নৌ পরিবহন অধিদপ্তর, নৌ আদালত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইমাম হোসেন'কে (৩৮) গ্রেফতার করে। সে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার উত্তর টেরিয়াইল গ্রামের মোঃ মনির আহম্মদের ছেলে। সে ছিলেন চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। অপরদিকে ঢাকার হাজারীবাগ থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামসেদ আলম'কে (৩৪) চট্টগ্রামের বন্দর থানার বড়পোল এলাকা হতে বুধবার রাতে র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে চট্টগ্রামের সীতাকুন্ড থানার মসজিদিয়া গ্রামের নুরুল আলমের ছেলে। সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। 

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার একজন ফেনী মডেল থানা পুলিশের নিকট ও অপর দুইজনকে চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর