বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বরকলে দু’দিনব্যাপী নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৭:২৮ পিএম, ২০২০-১১-১১

বরকলে দু’দিনব্যাপী নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন

 


বিহারী চাকমা ::

রাঙামাটির বরকলে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দু’দিনব্যাপী
নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা বুধবার শেষ
হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায়
জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-
কর্মচারী, এনজিও কর্র্মীরা অংশ নেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা বরুণ কুমার দত্ত। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মঞ্জুরুল হক।
সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির
সদস্যরা বরকল উপজেলায় দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনার আলোকে উপজেলায়
পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন, সমন্বয় ও পুষ্টি বিষয়ে জনসচেতনা বাড়ানোর
ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় পুষ্টিনীতির মুল
পাঁচটি উদ্দেশ্য পুরণের লক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপজেলা পুষ্টি
সমন্বয় কমিটির সদস্যরা।
পুষ্টির উন্নয়নের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং সমাধানের উপায় বের
করতে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়।
পুষ্টি উন্নয়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-
দারিদ্র্যতা, পুষ্টি বিষয়ে অসচেতনতা, ভ্রান্ত ধারণা, পুষ্টি কার্যক্রম বিষয়ে
জনপ্রতিনিধি ও দায়িত্বশীল সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা,
চিরাচরিত খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে আসতে না পারা ইত্যাদি বিভিন্ন
সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের বিষয়গুলোও তুলে ধরা হয়। বলা হয়
উপজেলা পুষ্টি কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গের তৎপরতা বাড়ানো, ধর্মীয়
প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে
প্রচার-প্রচারণা অব্যাহত রাখা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের পুষ্টি বিষয়ে ধারণা দেয়া, পুষ্টিগুণ
সম্পন্ন খাবারের তালিকা প্রস্তুত করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও
অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া এবং গ্রাম পর্যায়ে বা তৃণমুল
পর্যায়ে নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ আয়োজন
করা। এ ধরণের কর্মসুচি হাতে নিলে বরকল উপজেলায় পুষ্টির উন্নয়ন সম্ভব
বলে মন্তব্য করেন প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন
করে বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন। সংস্থাটির বরকল উপজেলার
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চাকমা বলেন- উপজেলা পুষ্টি সমন্বয়
কমিটির সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং জেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা বরুণ কুমার দত্তের জ্ঞানগর্ভ আলোচনা ও সাবলীল উপস্থাপনার
কারণে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি প্রাণবন্ত ও সফল হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দু’দিনব্যাপী নিউট্রিশন সেনসেটিভ
প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বরকল উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর