শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২২ পিএম, ২০২৫-১০-১৮
২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা দেওয়ার দাবিতে সংক্ষিপ্ত মিছিল করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শনিবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা এ মিছিল করেন।
হাইকোর্ট মোড়ে জড়ো হয়ে তারা তাদের দাবি জানান। পরে সেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। এরপর মিছিলটি পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে।
বক্তব্যে রাশেদ খান বলেন, আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। কেন শিক্ষকরা কর্মবিরতি করে ঢাকায় আসবে, আন্দোলন করবে। আমলাদের সুবিধা লাগে, শিক্ষকদের লাগে না। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে।
শিক্ষকরা জানান, আগামীকাল তাদের বড় কর্মসূচি আসতে পারে। এর আগে একাধিক বক্তব্যে শিক্ষক নেতারা রোববার যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচির কথা বলেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited