বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০২৪ সালে ‘কাছের মানুষের হাতে’ প্রতিদিন গড়ে ১৩৭ নারী খুন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫১ পিএম, ২০২৫-১১-২৬

২০২৪ সালে ‘কাছের মানুষের হাতে’ প্রতিদিন গড়ে ১৩৭ নারী খুন

বিশ্বজুড়ে ২০২৪ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি নারী ও কিশোরী। হিসাব অনুযায়ী যা গড়ে প্রতি ১০ মিনিটে একজন ও দৈনিক ১৩৭ জন। 
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ ভয়াবহ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মোট ৮৩ হাজার নারী ও কিশোরীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে, যাদের ৬০ শতাংশের হত্যাকারী ছিলেন তাদেরই সঙ্গী বা পরিবারের কেউ।
তুলনামূলকভাবে, পুরুষ হত্যার ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ। 
গবেষকদের মতে, এই হত্যাকাণ্ডগুলোর অনেকই প্রতিরোধযোগ্য ছিল। কিন্তু সুরক্ষার ঘাটতি, পুলিশের দুর্বল প্রতিক্রিয়া এবং সামাজিক সহায়তার সীমাবদ্ধতা নারীদের জীবনকে আরো ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। পাশাপাশি নানা দেশে দুর্বল তথ্যসংগ্রহ, নির্যাতনের কথা জানাতে ভুক্তভোগীদের অনীহা এবং আইনি জটিলতা প্রকৃত সংখ্যা আড়াল করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত ও বাস্তুচ্যুতি, নিরাপদ বাসস্থানের অভাব—এসব কারণে নির্যাতনের চক্রে আটকে থাকা নারীদের ঝুঁকি আরো বেড়ে যায়। ইউএনওডিসির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বলেন, ‘বিশ্বের অসংখ্য নারী ও কিশোরীর জন্য ঘরই আজ সবচেয়ে বিপদজনক, অনেক সময় প্রাণঘাতী জায়গা।’  ইউএন উইমেনের কর্মকর্তা সারা হেনড্রিকস বলেন, নারী হত্যা (ফেমিসাইড) এমন এক সহিংসতার পথের শেষ ধাপ, যা শুরু হতে পারে হয়রানি বা অনলাইন নির্যাতন দিয়ে। ডিজিটাল সহিংসতা কেবল অনলাইনেই থাকে না।
এটি অফলাইনেও ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিণতিতে পৌঁছাতে পারে।’
প্রতিবেদনে দেখা গেছে, ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের হাতে নারী হত্যার সর্বোচ্চ হার আফ্রিকায়, এরপর আমেরিকা, ওশেনিয়া, এশিয়া এবং ইউরোপে।
ইউএন উইমেনের মতে, স্কুল, কর্মক্ষেত্র, সরকারি সেবা ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বয়ে সহিংসতার প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সহজ হয়। পাশাপাশি আশ্রয়কেন্দ্র, আইনি সহায়তা ও বিশেষায়িত সেবা বৃদ্ধির জন্য সরকারগুলোকে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানানো হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশিত হলো জাতিসংঘের বার্ষিক লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিরোধী ১৬ দিনের অভিযান শুরুর দিনেই।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর