বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:২০ পিএম, ২০২৫-১২-২১

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড়ো সাজ্জাদের অনুসারী বুইস্যা। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন কিশোর গ্যাং দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধে লিপ্ত ছিলেন তিনি। বাধা দিলে বুইস্যা নিজ গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে অপহরণ ও নির্যাতন চালাতো। তার নিজস্ব ‘টর্চার সেল’ ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগেভাগেই টের পেত। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২১ জুলাই চান্দগাঁও থানার কাঁচাবাজার এলাকায় বুইস্যা ও ‘টেম্পো’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের কারণে গোলাগুলি হয়। ওই ঘটনায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ারে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছিল। এর আগে গত ৪ অক্টোবর বুইস্যার সহযোগী মুন্না চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ে এবং অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা ব্যাপক আলোচিত হয়। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, বুইস্যা ও টেম্পো গ্রুপের সদস্যরা চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। সম্প্রতি পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকা থেকে টেম্পো গ্রুপের প্রধান ইসমাইল হোসেন টেম্পুও গ্রেপ্তার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বুইস্যার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর