বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: জনস্রোতে পরিপূর্ণ ৩০০ ফিট সড়ক

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩১ পিএম, ২০২৫-১২-২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: জনস্রোতে পরিপূর্ণ ৩০০ ফিট সড়ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিচ্ছেন। বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।  কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা আশপাশের সব সড়কে ডাইভারশন দিয়েছি। বর্তমানে ৩০০ ফিট রোডে কোনো গাড়ি চলাচল করছে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গোটা দেশে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস আর আগ্রহ দেখা গেছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর ৩০০ ফিট এলাকা। এখানেই তাকে দেওয়া হবে সংবর্ধনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সংবর্ধনাস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। যদিও দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া এ যাত্রায় সফরসঙ্গী হয়েছেন এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর