বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোর-১ আসনে তৃপ্তি আউট বিএনপির মনোনয়নে লিটন ইন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩১ পিএম, ২০২৫-১২-২৭

যশোর-১ আসনে তৃপ্তি আউট বিএনপির মনোনয়নে লিটন ইন

যশোর ব্যুরো :
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।
দলীয় সূত্রে জানা গেছে,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় নুরুজ্জামান লিটনকে।
দলীয় সূত্র জানায়,নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে শার্শায় বিএনপির সাংগঠনিক কর্মকা-ে সক্রিয়। রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। সামাজিক ও মানবিক কর্মকা-েও তাঁর ভূমিকা এলাকায় আলোচিত।
মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন,দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে- এটি আগেই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে এ আসনে আমাকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।
মনোনয়ন পরিবর্তনের খবরে তৃপ্তির সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিলেও নুরুজ্জামান লিটনের অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। গত দেড় মাস ধরে তিনি এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণাও চালান। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
এই আসনে আরও দু-জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন-শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর