শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৭ পিএম, ২০২৬-০১-১১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২ হাজার ৯৮৪টি ফৌজদারি মামলা ও ১ হাজার ১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ৫ হাজার ৬২৯ জনের মধ্যে ২ হাজার ৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রোববার (১১ ডিসেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) তালিবুর রহমান এসব তথ্য সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, গত ডিসেম্বর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৫ হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২ হাজার ৯৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ হাজার ৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অন্যদিকে, একই সময়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ মতিঝিল ট্রাফিক বিভাগে ১ হাজার ৭৩১টি মামলা দায়ের করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক চলতি মাসে ৩১৮টিসহ সর্বমোট ১ হাজার ১৬০টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যেসব অপরাধের জন্য লঘু শাস্তির বিধান রয়েছে, সেসব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited