শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি : | ০৩:৪৮ পিএম, ২০২৬-০৩-১৫
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বরাদ্দ দেওয়া হয়, যা এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঈদের আগে বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।প্রায় ১২ হাজার অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান। তিনি সঠিক তালিকা প্রস্তুত করে এবং ছবি সংবলিত তালিকার মাধ্যমে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
চাল বিতরণ কার্যক্রম চলাকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।স্থানীয়রা জানান, চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত ঈদেও একইভাবে স্বচ্ছতার সাথে ভিজিএফ’র চাল বিতরণ করেছিলেন। ফলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন,“সরকারের দেওয়া সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে এমন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে ভিজিএফ’র চাল বিতরণ করায় ভোগডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে চেয়ারম্যানের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছে। অনেকেই মনে করছেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এবং স্বচ্ছতার সাথে সরকারি সহায়তা বিতরণের মাধ্যমে তিনি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।এলাকার সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে চেয়ারম্যানের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited