বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মসলিনে বেসরকারি বিনিয়োগ আহ্ববান বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৪ পিএম, ২০২১-১২-০৪

মসলিনে বেসরকারি বিনিয়োগ আহ্ববান বস্ত্র ও পাটমন্ত্রী

 সাশ্রয়ী মূল্যে বাণিজ্যিকভাবে মসলিন কাপড় সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবস-২০২১ উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, আমরা ঢাকায় মসলিন হাউস তৈরি করেছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনে এসে মসলিন কাপড় উদ্ধার করতে বলেছিলেন। জামদানি ও মসলিন এই দুইজন বোন। ১৭০ বছর আগে মসলিন হারিয়ে যায়। এটা কেউ উদ্ধার করেননি। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে আমরা আবারও মসলিন কাপড় উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা আমাদের জন্য বিরাট গর্বের।

তিনি বলেন, আপনারা এই মসলিন হাউজে আসলে দেখতে পারবেন কীভাবে চরকায় কেটে সুতা তৈরি হয়। আগে ৫০০ কাউন্টের কাপড় হতো এখন আমরা সেটা বাড়িয়ে ৭০০ কাউন্ট পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনারা সে প্রযুক্তি দেখবেন এবং বেসরকারি খাতে এই প্রযুক্তি ব্যবজার করে বাণিজ্যিকভাবে জনসাধারণের কাছে সাশ্রয়মূল্যে পৌঁছাতে পারবেন। বেসরকারি উদ্যোক্তারা এখাতে বিনিয়োগ করলে কম দামে বিশ্বের মানুষ আবার মসলিন কাপড় পাবে।

বস্ত্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার মত দেশকে ভালোবেসে এই কাজগুলো করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প দিয়ে রাজস্ব আসছে। যতো শিল্প গড়ে ওঠবে, ততো রাজস্ব আসবে। উন্নয়ন করতে হলে শিল্পক্ষেত্রে রাজস্ব আনতে হবে।

তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণে বিশ্ব ব্যাংক টাকা দিতে অস্বীকার জানিয়েছিল। এরপর প্রধানমন্ত্রী নিজেদের টাকায় পদ্মাসেতু তৈরি করছেন। এ জন্য কত বড় সাহস লাগে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন পোশাক শিল্পকে, অনেকেই তার সমালোচনা করেছেন। এতো টাকা দিয়ে দেওয়া হলো ওদেরকে। প্রত্যেকে শিল্পকেই প্রধানমন্ত্রী কিছু না কিছু সহযোগিতা করেছেন। পোশাক শিল্প প্রণোদনা পেয়ে চালু ছিল বলেই এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। প্রত্যেকেটা গার্মেন্টস অর্ডার নিয়ে কুলাতে পারছে না। অর্ডারের পর অর্ডার আসছে। এটার মূলহোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় যদি আপনাদের প্রণোদনা না দিতো তাহলে আপনারা দাঁড়াতে পারতেন না। প্রধানমন্ত্রী সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন দুর্দিনে শিল্পকারখানাকে বাঁচিয়ে না রাখলে দেশ আগাবে না। একেই বলে বঙ্গবন্ধুর কন্যা।

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিটিএমইএ সভাপতি আলী খোকন, বিকেএমইএ সভাপতি হাতেম আলী, বিজিবিএ সভাপতি ইফতেখার হোসাইন, বিএসটিএমপিআইএ সভাপতি আজিজুল হক প্রমুখ।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর