বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাঠমান্ডুতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫০ পিএম, ২০২৬-০১-১৮

কাঠমান্ডুতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সহযোগিতায় নেপালি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের মেডিকেল শিক্ষার প্রচারের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। কাঠমান্ডুর বাংলা‌দেশ দূতাবাস জানায়, মেলায় বাংলাদেশের ২০টি বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে। এ সময় আগ্রহী নেপালি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষার সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষত মেডিকেল শিক্ষায়, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।  রাষ্ট্রদূত বলেন, উন্নতমানের শিক্ষা, বিস্তৃত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সাশ্রয়ী টিউশন ফি, প্রযুক্তিনির্ভর আধুনিক চিকিৎসা সুবিধা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য গন্তব্যে পরিণত হয়েছে।  তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের কোর্স কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি কানাডিয়ান সিস্টেমের ওপর ভিত্তি করে প্রণীত, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি উন্নত। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও নেপালের ভাষা ও সামাজিক পরিবেশের সাদৃশ্যের কারণে নেপালি শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সময় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রোগ পরীক্ষা ও পর্যবেক্ষণের সুযোগ পায়, যা তাদের উন্নত ক্লিনিক্যাল জ্ঞান অর্জনে সহায়তা করে। তিনি আরও উল্লেখ করেন, উল্লেখযোগ্য সংখ্যক নেপালি চিকিৎসক বাংলাদেশ থেকে মেডিকেল শিক্ষা গ্রহণ করে বর্তমানে নেপালের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।  

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর