শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৬ পিএম, ২০২৬-০১-১৮
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি। তিনি আজ জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা জাতি গঠনের মূলভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিইআইএমএইচ-এর মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উপদেষ্টা বলেন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।
মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited