শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২৬-০২-১২
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ভাই মারা গেছেন, এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। অনেকেই ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ মন্তব্য করেন। এ পরিস্থিতিতে হাতিয়া উপজেলা প্রশাসন তাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানায়, প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সুস্থ আছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হাতিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি। কোথাও কোনো সমস্যা বা অভিযোগের কথা শুনলেই সেখানে যাচ্ছি। হান্নান মাসউদের ভাই মারা যাননি—বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়িয়ে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited