শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৬-০৬-০৯
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে দলটির স্থানীয় একজন নারী নেত্রী এবং এক কম্পিউটার অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, উপজেলার বক্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, কম্পিউটার অপারেটর উজ্জ্বলের দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করার খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা করতে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited