শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৫:২২ পিএম, ২০২১-০৫-১৬
খুলনা মহানগরীর ইকবালনগরে অগ্নিদগ্ধ হয়ে শ্রাবনী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া ঘরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। রোববার (১৬ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, দুপুর দেড়টার দিকে দগ্ধ গৃহবধূকে খুমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ইকবালনগর এলাকায় কেডিএ এভিনিউয়ে করিমাবাদ সি কলোনির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। খবর পেয়ে টুটুপাড়া ফায়ার স্টেশনের ৩টি ও নূরনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী শ্রাবনী অগ্নিদগ্ধ হন। তিনি আরও জানান, ঘটনার সময় শহিদুল ইসলাম বাসায় ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূ শ্রাবনীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited