শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৪:০৭ পিএম, ২০২১-০৫-২০
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা , তার রিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে মানব বন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিকরা। দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকরা মানব বন্ধনে রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ,ঘটনায় জড়িতদের সাময়িক বরখাস্ত করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানানো হয়। এসময় বক্তারা বলেন সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। রোজিনা ইসলাম একজন সিনিয়র অনুসন্ধ্যানিকুলক সাংবাদিক। স্বাস্থ্য মন্ত্রনালয় এ সময়ের সবচেয়ে আলোচিত/সমালচিত মন্ত্রনালয়। সেই মন্ত্রনালয়ের অনিয়ম নিয়ে একাধীক সংবাদ প্রকাশ করায় তাকে জেলে পাঠানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি সহ সাংবাদিকদের কন্ঠরোধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। অন্যথায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের ব্যানারে দূর্বার আন্দোলন গড়ে তোলা । এসময় প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু , দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক গোলাম নবী দুলাল,রফিকুল ইসলাম ফুলাল, ফটো জার্নালিষ্ট গোলাম মোস্তফা, রতন সিং , আবুল কাসেম, শাহ আলম শাহী , রাজিউর রহমান রাজু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited