বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে পাট নিয়ে বিপাকে চাষীরা

জামালপুর প্রতিনিধি :    |    ০৪:৪৫ পিএম, ২০২১-০৮-০৭

ইসলামপুরে পাট নিয়ে বিপাকে চাষীরা

জামালপুরের ইসলামপুরে পানির অভাবে বিপাকে পড়েছে পাট চাষীরা। কৃষকদের পাট জাগ দিতে পারছে না। বিপাকে পড়েছেন ১৮ হাজার পাটচাষীরা। বিগত বছরগুলোতে পাটের  দাম নিয়ে যেমন কৃষক হতাশায় পড়ে এবার তার বিপরীতে পানির অভাবে পাট জাগ দিতে না পারছেনা কৃষকরা। 
জানাগেছে, উপজেলার চলতি মৌসুমে ২০২১ সালে দেশী ৪৭৫, তোষা ৯৯২৫, কেনাফ ১০৫, মেস্তা ৩৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছে  কৃষকরা। এবার সময় মতো বন্যা ও বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও নদীতে পানি না থাকায় কৃষকরা কাঁচা পাট কাটতে পারছে না। এ দিকে আবাদী কাঁচা পাটের বয়স বেশি হওয়ায় ক্ষেতে পাট মরে যাচ্ছে। কৃষকের অর্জিত পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হচ্ছে। 
মোহাম্মদপুর গ্রামের প্রান্তিক চাষী  বিপুল মিয়া জানান- আমার ক্ষেতে পাট মরে যাচ্ছে। ১০-১৫ দিন আগে পাট কাটতে পারলে পাটগুলি মরত না। এখন পাটের ফলন কম হবে। এবার কোথায় যে পাট জাগ দিব বুঝে  পারছি না। 
সভুকুড়া গ্রামের আঃ ছালাম, আঃ রশিদ ও মতি জানান, পানি না থাকায় আমাদের জমি খনন করে বৃষ্টির পানি ও স্যালো মেশিন চালিয়ে পানি আটকিয়ে পাট জাগের বিকল্প ব্যবস্থা নিয়ে পাটের আশ ছাড়াচ্ছি। অল্প গোলাটে পানিতে পাটের রং ভালো হয় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হবে। 
উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম রেজুয়ান জানান- অন্যান্য পাট মৌসুমের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন ভালো হয়েছে। পাটের বাজারও ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। ইসলামপুরে বেশ কয়টি ইটভাটা রয়েছে। ইট বানানোর জন্য মাটির উপরের অংশ কেটে ইটভাটার সিন্ডিকেটরা  নিয়ে যায়। ফলে ইট ভাটার আশপাশের পাটের ফলন অন্যান্য এলাকা থেকে অনেকাংশে কম হয়। 
এবার উপজেলায় ১০৫৪০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ৭ আগষ্ট পর্যন্ত ৪৭৫০ হেক্টর জমি থেকে পাট কর্তন করা হয়েছে । 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর