শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৮:০৯ পিএম, ২০২১-০৮-১৯
গত ৮ আগষ্ট রক্তে ক্যান্সার ধরা পড়ে মাত্র আট বছর বয়সী সজিব হোসেনের। পিতা অসুস্থ দিনমজুর হওয়ায় চিকিৎসা করাতে পারেননি আদরের ছেলেকে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশুটি। বুধবার রাত দশটার দিকে নিজ বাড়িতে মারা যায় সে। রোগ ধরা পড়ার মাত্র ১০ দিনের মাথায় মৃত্যু হলো শিশুটির। মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ফারুক হোসেনের পুত্র সজিব। মাথা গোঁজার ঠাঁইটুকু ছাড়া কিছুই নেই তাঁর। কিছুদিন আগে আমড়া গাছ থেকে পড়ে কোমর ভাঙে ফারুক হোসেনের। সেই থেকে ভারি কাজ করতে পারেন না তিনি। কখনো মাছ ধরে কখনোবা কলা বেঁচে পরিবারের খোরাক যোগান তিনি। বেশ কয়েকদিন জ্বরে ভুগছিল শিশুটি। এরইমধ্যে অসুস্থ ছেলেকে যশোর শহরে নিয়ে পরীক্ষা করান ফারুক। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ছেলের ব্লাড ক্যান্সার। এদিকে সজিব হোসেনের ক্যান্সার ধরা পড়ার পর আার্থিক সহায়তা চেয়ে স্থানীয় কয়েক যুবক ফেসবুকে পোষ্ট দেন। তাতে উলেখযোগ্য কোন সাড়া পাননি শিশুটির পরিবার। টাকা না থাকায় ছেলেকে ভাল হাসপাতালে নিতে পারেননি দিনমজুর ফারুক।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited