বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে আড়াই শতাধিক কলাগাছ ও মেহগনি গাছ কর্তন  ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা

রাজবাড়ী প্রতিনিধি :    |    ০৬:৫১ পিএম, ২০২০-০৯-১৭

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে আড়াই শতাধিক কলাগাছ ও মেহগনি গাছ কর্তন  ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা

 


 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের অন্ধকারে আড়াই শতাধিক কলা ও মেহগনি গাছ কর্তন করেছে। এ ব্যাপারে রাজবাড়ী আদালতে ৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছে। 
উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে রজব আলী বিশ্বাস রাজবাড়ীর ১নং বিজ্ঞ আমলী আদালতে গত ১৩ সেপ্টেম্বর মামলা নং- মিসপি-২৩০/২০, ধারা-৩০৭/৩২৩/৩৭৯/৪৪৭/৫০৬(॥)/১০৯দ.বি. মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হলো, পদমদী ( নিকারীপাড়া) গ্রামের মৃত রশিক বিশ্বাসের ছেলে আক্কেল বিশ্বাস, আক্কেল বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস, রাকিবুল বিশ্বাস, আবেদ আলীর ছেলে রফিক বিশ্বাস, জলিল বিশ্বাসের ছেলে পিয়ারুল বিশ্বাস, খালেক শেখের ছেলে খায়রুল শেখ, আক্কেল বিশ্বাসের স্ত্রী সেলিনা খাতুনসহ অজ্ঞাতনামা ২০-২৫জন।
মামলায় অভিযোগে বলেন, রজব আলী বিশ্বাস ও রুস্তম আলী বিশ্বাস এস,এ রেকর্ডীয় মালিক কিনু নিকারীর কন্যা নছিমন নেছার নিকট থেকে ২০০৩ সালের ১৪ ডিসেম্বর ৫২৮৩ ও ৫২৮২ নং কবলা দলিলমূলে আর,এস ৩৬৭ যাহা বিএস ৩৫৯ নং দাগ হতে ১৫.৫০ ও ০৭.৫০ মোট ২৩শতাংশ জমি ক্রয় করেন। জমিতে মেহগনি ও কলাগাছ রোপন করে ভোগদখলে আছেন। গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত আসামীরা পরস্পর যোগসাজসে জমিতে প্রবেশ করে ২লক্ষাধিক টাকা মূল্যের ১০০টি মেহগনি ও ১লক্ষ টাকা মূল্যের ১৫০টি ধরন্ত কলাগাছ কর্তন করে ক্ষতিসাধন করে। আসামীদের এহেন অন্যায় কাজে বাধা প্রদান করতে গেলে আক্কেল বিশ্বাসের হুকুমে আরিফ বিশ্বাস ও রাকিবুল বিশ্বাস বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে রজব আলী বিশ্বাসকে মারপিট করে। রফিক বিশ্বাস ও পিয়ারুল বিশ্বাস রজব আলী বিশ্বাসকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং খায়রুল শেখ গলা চেপে ধরে শ্বাসরোধ করে জীবনে শেষ করার উপক্রম করে। সব আসামী মিলে মেহগনি গাছ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। তারা যাবার সময় হুমকি দিয়ে বলে যে, মামলা মোকর্দ্দমা করলে প্রাণে শেষ করে দিবে। মামলার পরবর্তী তারিখ আগামী ১ ডিসেম্বর। 
রজব আলী বিশ্বাস বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ আমার ও আমার পরিবারকে ক্ষতিসাধন করার জন্য উঠেপড়ে লাগে। এ কারণে গত ১০ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০জনকে আসামী করে হুমকি-ধমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরে ক্ষিপ্ত হয়ে গাছ কর্তন ও মারধোর করেছে। আসামী পিয়ারুল বিশ্বাস, খায়রুল শেখ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকার প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছি।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর