বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যেখানে দাম কম, সেখান থেকে ভোক্তাদের পণ্য কেনার পরামর্শ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৩ পিএম, ২০২৪-০৩-১৪

যেখানে দাম কম, সেখান থেকে ভোক্তাদের পণ্য কেনার পরামর্শ প্রতিমন্ত্রীর

যেখানে কম দামে পণ্য পাওয়া যায় সেখান থেকে পণ্য কিনতে ভোক্তাদের পরামর্শ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্য কমাতে আপনাদের প্রচেষ্টার প্রভাব বাজারে পড়ছে না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাপ্লাইচেইন একটি ট্রলের ব্যাপার হয়ে গেছে। যেখানে যেখানে আমাদের সাপোর্ট দরকার, যেমন কৃষক পর্যায় থেকে ট্রাকে উঠে সেই ট্রাকটি আসা পর্যন্ত হোলসেল হয়ে রিটেইল পর্যন্ত পৌঁছানোর জায়গাটিতে, এখনও সম্পূর্ণ সহজ করতে পারিনি। আপনারা উৎপাদক থেকে কৃষিপণ্যে লেবু, শসা, বেগুনের সোর্সে যান, কত টাকায় ট্রাকে উঠছে আর এই হাত ঘুরে কতো টাকায় বিক্রি হচ্ছে, এটার একটা নিউজ করলে আমার লিমিটেশন বুঝতে পারবেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য অধিদপ্তর আমার মন্ত্রণালয়ে না, আরেকটি মন্ত্রণালয়ের, যারা এটির দাম ঠিক করে দেওয়ার কথা, যারা এটির পরিবহন ঠিক করে দেওয়ার কথা এবং ঢাকায় এনে আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা, তারপর আমি পাব। কিন্তু বাকি পরিবহন ব্যবস্থাটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আমি দোষ চাপানোর জন্য এটি বলছি না। তাদের সাথে আমরা কাজ করছি। এটি অনেকদিন শক্তিশালী ছিল না, সেটি শক্তিশালী করার ব্যবস্থা করছি। তাদের এই ক্যাপাসিটি ছিল না।
সুপারশপ থেকে মানুষকে পণ্য কেনার উৎসাহ দিলেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি মানুষকে ফিক্সড প্রাইজে, যেখানে স্বল্পমূল্যে পণ্য পাওয়া যায়, যেখানে সুবিধাজনক পাওয়া যায়, সেখান থেকে কিনতে বলছি।
তিনি আরও বলেন, একজন বলল বেগুনের দাম ১০০ টাকার উপরে, কিন্তু ওই বেগুনের দামটাই যেখানে এসিতে বেশি থাকার কথা, সেটি কিন্তু কম। বেগুন বিক্রেতাকে জিজ্ঞেস করুন যে, ভিতরে যদি ৯০ টাকা হয় তোমার এখানে বেশি কেন? আমি কাউকে প্রমোট করছি না। আমি ভোক্তাদের যেন সহজ হয়, কম দামে যেখানে জিনিস পাওয়া যায়, সেটাই রেফার করার চেষ্টা করেছি।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর