বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সেমিফাইনালে চোখ রেখে কাল মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:২১ পিএম, ২০২৪-০৬-২২

সেমিফাইনালে চোখ রেখে কাল মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য নিয়ে সুপার এইট পর্বে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেমির আশা বাঁচিয়ে রাখতে  প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না ক্যারিবীয়রা। সেমিতে চোখ রেখেই আগামী ২৪ জুন অ্যান্টিগায় বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে দু’দল।
সুপার এইটে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রকে ১৮ রানে ও ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে তারা। টেবিলের শীর্ষে থাকলেও এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি প্রোটিয়াদের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ জিতলে বা গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ইংল্যান্ড হারলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে  দক্ষিণ আফ্রিকার।
তবে গ্রুপে  নিজেদের  শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতলেও সেমির সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার। তখন রান রেটের হিসাব কষতে হবে তিন দলকে। রান রেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে থাকলেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে প্রোটিয়ারা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রান রেট ১.৮১৪, দক্ষিণ আফ্রিকার ০.৬২৫ এবং ইংল্যান্ডের ০.৪১২।
গ্রুপ পর্বে চার ও সুপার এইটে দুই ম্যাচ জিতে এখন অবধি টানা ছয় ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত আছে দক্ষিণ আফ্রিকা। তাই রান রেটের হিসেব না কষে  টানা সপ্তম জয়ের স্বাদ নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা।
দলের অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘টানা ছয় ম্যাচ জিতে আমরা অনেক বেশি আত্মবিশ^াসী। আমাদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনাল নিশ্চিত করা।’
পক্ষান্তরে,ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে সুপার এইট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে খুব বেশি সময় নেয়নি ক্যারিবীয়রা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে একরকম উড়িয়ে দেয় তারা। ৫৫ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে বড় জয় দিয়ে রান রেটও অনেকখানি বাড়িয়ে নিয়েছে ক্যারিবীয়রা। গ্রুপের অন্য তিন দলের চেয়ে রান রেটে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপে যুক্তরাষ্ট্রের কাছে ইংল্যান্ড হারলে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নিজ নিজ ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায়, তখন দক্ষিণ আফ্রিকার সাথে রান রেট বিবেচনা করতে হবে অন্য দু’দলকে।
রান রেট নিয়ে চিন্তা না করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে বেশি প্রাধান্য দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই জানিয়েছেন ক্যারিবীয় ওপেনার শাই হোপ, ‘আমাদের রান রেট ভালো আছে। এজন্য আমাদের একমাত্র লক্ষ্য হলো জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না জিতলে এই রান রেট কাজে আসবে না, যদি অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ড জিতে যায়। এজন্য আমাদের প্রধান কাজ হলো- জয় নিয়ে মাঠ ছাড়া। এই কাজটি আমাদের আগে করতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দু’দলই সমান ১১টি করে ম্যাচ জিতেছে। বিশ^কাপের মঞ্চে চারবারের দেখায় ৩বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১বার জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭, ২০০৯ ও ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০১৬ সালের বিশ^কাপে জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।
এবারের বিশ^কাপের এক সপ্তাহ আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্র্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর