শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:০৫ পিএম, ২০২৪-১০-১৯
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩,০২,৪০০/- (তিন লক্ষ দুই হাজার চারশত) টাকার ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় এর ১৫১২টি ক্যান উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসএমপি সূত্রে জানা যায়, সিলেট উপ-পুলিশ কমিশনার (উত্তর), এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার সকালে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এলাকার ইলেকট্টিক সাপ্লাই রোডে দ্যা ব্রিলিয়ার্স হোটেল এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা গামী একটি যাত্রিবাহী এমআর ট্রান্সপোর্টের বাসের ভিতরে যাত্রীবেশে থাকা আসামি মোঃ ছরোয়ার আহমদ (৪৪) নামের একজনকে হেফাজতে নেয় পুলিশ। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। বর্তমানে সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বুড়দেও গ্রামে থাকে। পরে আভিযানিক দল আসামির নিকট হতে ১৩ (তের)টি প্লাস্টিকের সাদা বস্তায় তল্লাশী করে ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় (ক) ৬৩টি কেসে ১৫১২টি টিনের ক্যান যার গায়ে ইংরেজিতে RED BULL ENERGY DRINK COUNTRY OF ORIGIN: AUSTRIA সহ অন্যান্য লেখা আছে, মোট কোমলপানীয় পরিমান ৩৭৮ লিটার ক্যান জব্দ করে।
এসএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম 'দৈনিক আমাদের বাংলা'কে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক মালামালের জব্দ তালিকা করে আসামি ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় 25B(1)(b)/25D The Special Powers Act, 1974; ধারায় একটি মামলা দায়ের করে শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited