শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:২১ পিএম, ২০২৫-০৬-২১
১৭৫৬- বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অভিযান চালিয়ে কলকাতা (তৎকালীন ফোর্ট উইলিয়াম) দখল করেন ১৭৫৬ সালের ২০ জুন। এই ঘটনার একদিন পরই ঘটে ঐতিহাসিক ও বিতর্কিত 'ব্ল্যাক হোল অব কলকাতা' কাহিনি।
তিনি কলকাতার দিকে অগ্রসর হয়ে জুন মাসের মাঝামাঝি ফোর্ট উইলিয়াম ঘিরে ফেলেন এবং ২০ জুন ব্রিটিশরা আত্মসমর্পণ করে। পরদিন, অর্থাৎ ২১ জুন, দাবি করা হয় যে নবাবের সৈন্যরা প্রায় ১৪৬ জন ইউরোপীয় বন্দিকে ফোর্ট উইলিয়ামের একটি ছোট কক্ষে (যার মাপ ছিল আনুমানিক ১৮x১৪ ফুট) একসাথে বন্ধ করে রাখে, যেখানে শ্বাসরোধ ও অতিরিক্ত গরমে ১২৩ জনের মৃত্যু ঘটে। এই কক্ষটি ইতিহাসে পরিচিত হয়ে ওঠে "ব্ল্যাক হোল" নামে।
১৭৯১- রাজদ্রোহ ও জনরোষ থেকে বাঁচতে ১৭৯১ সালের ২১ জুন, ফ্রান্সের রাজা ষোড়শ লুই এবং তার স্ত্রী রাণী মেরি অঁতোয়ানেত সহ রাজপরিবার ফ্রান্স থেকে পালানোর চেষ্টা করেন। এই ঘটনা ইতিহাসে 'দ্য ফ্লাইট টু ভ্যারেনেস' নামে পরিচিত। তারা অস্ট্রিয়া সীমান্তের দিকে পালাচ্ছিলেন কিন্তু ভ্যারেন শহরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনার পর ফরাসি জনগণের মধ্যে রাজার প্রতি আস্থা মারাত্মকভাবে কমে যায়। কারণ রাজা নিজেই বিপ্লবী ফ্রান্স ত্যাগ করতে চেয়েছিলেন—এতে প্রমাণ হয় যে তিনি জনগণের শাসনব্যবস্থাকে সমর্থন করছিলেন না। এর ফলে বিপ্লবীরা আরও কঠোর হয়ে ওঠে এবং রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোরদার হয়।
২০০৪- 'স্পেসশিপওয়ান' নামে একটি বেসরকারি মহাকাশযান ইতিহাস সৃষ্টি করে ২০০৪ সালের ২১ জুন। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত ও বেসরকারি অর্থায়নে পরিচালিত মহাকাশযান, যা সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের সীমানা পেরিয়ে মহাশূন্যে প্রবেশ করে।
১৯৭২- বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালে আর জাতিসংঘের সদস্যপদ লাভের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে সালের ১৯৭২সালের ২১ জুন। এটি ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সার্বভৌম পরিচয় ও বৈশ্বিক স্বীকৃতি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তৎকালীন চীন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে, যার ফলে বাংলাদেশ সে বছর সদস্যপদ পায়নি। চীন ছিল পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এর ফলে বাংলাদেশকে আরও দুই বছর অপেক্ষা করতে হয়।
১৯৮২- ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপ লুই জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ২১ জুন। তিনি প্রিন্স চার্লস ও ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস-এর বড় ছেলে। তিনি ব্রিটিশ মুকুটের দ্বিতীয় সারির উত্তরাধিকারী, তার পিতা প্রিন্স চার্লসের পরে তিনি রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited