বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘দেলুপি’ সিনেমার জমজমাট প্রিমিয়ার খুলনার পাইকগাছায়, স্থানীয়দের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৭ পিএম, ২০২৫-১১-০৬

‘দেলুপি’ সিনেমার জমজমাট প্রিমিয়ার খুলনার পাইকগাছায়, স্থানীয়দের উচ্ছ্বাস

 খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হয় প্রদর্শনী। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়। প্রিমিয়ার হলেও সিনেমা হলে দেলুপি মুক্তি পাচ্ছে শুক্রবার (৭ নভেম্বর)। আর সারাদেশে সিনেমা হলে মুক্তি পাবে ১৪ নভেম্বর। এদিন শত শত দর্শক বিকেল থেকেই জড়ো হন প্রিয়জনদের সঙ্গে সিনেমাটি দেখতে। অনেকের হাতে পোস্টার, সব মিলিয়ে পুরো এলাকা ছিল আনন্দ আবহে ভরপুর। সিনেমা শেষে দর্শকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও আবেগের ঝলক। নিজেদের গল্প এভাবে পর্দায় দেখে স্থানীয় মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন। দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, “আমাদের এলাকার নামেই সিনেমা হয়েছে—এটা ভাবতেই গর্ব লাগে। সিনেমাটা খুব বাস্তব, যেন আমাদের জীবনের গল্প।” স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘ভাঙন আমাদের নিয়তি ছিল। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’ সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীভন-যাপনের ভয়ংকর বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি এই সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে।’ চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।” প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই সিনেমাটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। 
সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর