শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৫ পিএম, ২০২৫-১১-২৪
শেখ মোঃ এনামুল হক , সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
সিরাজগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৪ নভেম্বর ) বিকেল ৩ টায় শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন - সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী জেলা । উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ উন্নয়নের সম্ভবনা, সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয় পর্যালোচনাসহ আসন্ন সংসদীয় নির্বাচনে সমস্যা নিরশন বিষয়ে সাংবাদিক ও সচেতন মহলের সহযোগীতার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন -অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম, সদর নির্বাহী অফিসার মনোয়ার হোসেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন - অর - রশিদ খান হাসান, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার বাবু ইসলাম,দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মোঃ এনামুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, স্টার নিউজ জেলা প্রতিনিধি সঞ্জয়, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, ইনডিভেন্টডেন্ট জেলা প্রতিনিধি দিলীপ কুমার গৌড়, যমুনা টিভি জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, এখন টিভি জেলা প্রতিনিধি রিংকু কুন্ড, দেশ টেলিভিশন জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ প্রমুখ। মত বিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited