শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৬ পিএম, ২০২৫-১২-১৬
ফটিকছড়ি প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ স্পর্ধিত অহংকার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম, ভুজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২টায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযোদ্ধা, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। সদস্যসচিব জহির আজম চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০টায় ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের নেতৃত্বে ফটিকছড়ি প্রেসক্লাবের সংবাদকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া কর্মসূচির আওতায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, প্রদর্শনী ফুটবল ম্যাচ, কাবাডি, হা-ডু-ডু ও অন্যান্য খেলাধুলার আয়োজন করা হয়।
এ ছাড়া ফটিকছড়ি উপজেলা পরিষদ বনাম উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য পৃথক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিশুদের বিনোদনের জন্য উপজেলার বিনোদন কেন্দ্র ও শিশুপার্কগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় এবং বিনা টিকিটে ঢোকার ব্যবস্থা করা হয়।
জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া মাল্টিমিডিয়া ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে উপজেলার বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited