বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অভিযুক্তদের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল : চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে ‘সাইবার বুলিং’

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৩৩ পিএম, ২০২৬-০১-১২

অভিযুক্তদের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল : চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে ‘সাইবার বুলিং’

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে জড়িয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর প্রাক্তন স্ত্রী রিজওয়ানা ইউসুফ। সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ অভিযোগ করেন তিনি। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময় চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পর শুনানি করেন ফজলে করিমের স্ত্রী রিজওয়ানা। প্রথমেই তিনি ফজলে করিমের স্বাস্থ্য সম্পর্কে ট্রাইব্যুনালকে অবগত করেন। একইসঙ্গে কারা হাসপাতালে চিকিৎসা চেয়েছেন। যদিও কারা হাসপাতালের বাইরে তাকে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছিল। এজন্য কারা কর্তৃপক্ষের প্রতিবেদনও দেখতে চেয়েছিলেন আদালত। তবে নিরাপত্তাজনিত কারণে আগের আবেদনটি প্রত্যাহার করে নেন ফজলে করিমের এই আইনজীবী। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তাসহ বিভিন্ন হুমকি-ধমকির কিছু বিষয় ট্রাইব্যুনালের নজরে আনেন আইনজীবী রিজওয়ানা। তিনি বলেন, চট্টগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রেজাউল করিম নামে এক এনসিপি নেতা। নিজেদের ইচ্ছেমতো রায় না হলে এমন হুমকি দেন তিনি। তাই আমার চাওয়া হলো, আমার মক্কেলকে কারাগারে যেন নিরাপত্তা দেওয়া হয়। মেডিকেল বোর্ডের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী তিনি আগের চেয়ে কিছুটা উন্নতির পথে। আইনজীবী রিজওয়ানা বলেন, আমার সঙ্গে চিফ প্রসিকিউটরের সম্পর্কের কারণে তিনি আমাকে ফেভার করছেন, এমন কথা ছড়ানো হচ্ছে। অথচ ফজলে করিম আমার প্রাক্তন স্বামী। এছাড়া চিফ প্রসিকিউটরকে জড়িয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুৎসা রটানো হচ্ছে। এতে সামাজিকভাবে আমরা হেয়-প্রতিপন্ন হচ্ছি। তিনি আরও বলেন, চট্টগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দেশের স্বনামধন্য অনেক আইনজীবী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরও ছিলেন। ওই অনুষ্ঠানে আমিও ছিলাম। কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ও আমার একটি কাটিং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বলা হয়, ফজলে করিমের জামিনের বিষয়ে দুজনের মধ্যে বোঝাপড়া বা আপস হয়েছে। তাকে যদি এ মামলায় জামিন দেওয়া হয়, তাহলে ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ওই এনসিপি নেতা। এ সময় ফেসবুকে নিজেকে নিয়ে করা কিছু অশালীন মন্তব্য তুলে ধরেন এই আইনজীবী। এ বিষয়ে প্রসিকিউশনকে শুনতে চান ট্রাইব্যুনাল। একইসঙ্গে এমন কোনো ব্যাপারে প্রসিকিউশন অবগত কিনা জানতে চাওয়া হয়। তখন প্রসিকিউটর তামিম বলেন, আমরা অবগত রয়েছি। শুধু আসামিপক্ষকেই নয়, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করা হয়। এতে আমরাও মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। তাই আদালত চাইলে আমলে নিতে পারেন। এ পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আমরা ব্যাখ্যা চাইবো। তখন বিচারপতি শফিউল আলম বলেন, বিচারব্যবস্থাকে যদি এভাবে বাধাগ্রস্ত করা হয়, তাহলে রাষ্ট্র টিকবে কীভাবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকল কই। এরপর ট্রাইব্যুনাল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম-পরিচয়সহ একটি আবেদন জমা দিন। আমরা ব্যবস্থা নেবো।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর