শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১১:৫৯ এএম, ২০২১-০৩-২৯
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭৬ জন। মৃত্যুবরণ করেছেন একজন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায়। সোমবার (২৯ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ২৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৯ দশমিক ৯১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ২১৬ জন এবং উপজেলায় ৬০ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৪৯৪ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এদিকে ক্রমাগত সংক্রমণ বেড়ে চললেও মানুষের মধ্যে নেই সচেতনতা। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহারেও রয়েছে অনীহা। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited