বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না : রিজওয়ানা হাসান

সংবাদদাতা, সাভার :    |    ০৬:৩২ পিএম, ২০২৬-০১-২০

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না : রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, যাতে দেশ ছেড়ে পালাতে হয়, জনগণের মুখোমুখি হয়ে সৎ উত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ও দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে ‘হ্যাঁ’ বলবো। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার রেডিও কলোনী স্কুল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উদ্যোগে ভোটের রিকশার অনুষ্ঠিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান গণভোট নিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোটে সিল মারলে দেশের সংস্কার হবে। জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে। তিনি বলেন, আপনি যখন একটি দলের পক্ষে ভোট দেন। কিন্তু তাদের সব কিছুই কি পছন্দ হয়। তারপরেও তো ওই মার্কাতেই ভোট দেন। তারা ভাবে ৮০ ভাগ পছন্দ হয় এবং ২০ ভাগ হয় না। এটাও সেই রকম সব প্রস্তাবকে শারীরিকভাবে ইতিবাচক ধরে নিয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে বলে হবে বলে জানান তিনি। এ সময় উপদেষ্টা পূর্বের বিচার বিভাগের নিয়ে আরও বলেন, ২০১১ সালে বিচার বিভাগের কাধে বন্ধুক রেখে তত্ত্বাবধায়ক সরকারেকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ‘হ্যাঁ’ ভোট দেন বিচার বিভাগের ওপর আর বন্ধুক রাখা যাবে না। যদি আপনি ‘হ্যাঁ’ ভোট দেন তবে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না।  দেশে চার মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। চার মিনিটে আইন প্রনয়ণ করা হয়েছে। এটা তো আমরা চাই না। আমরা চাই জনগণ জানুক আমরা তাদের পক্ষ নিয়ে কি কাজ করেছি। তেমনিভাবে আমরা বলি না, প্রশাসনের অমুক সচিব আমরা লোক, তমুক সচিব তার লোক এমনটা হওয়ার কথা না। প্রশাসনে দলের লোক থাকবে কেনো? গত নির্বাচনগুলো প্রহসনের নির্বাচন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সবগুলো প্রহসনের নির্বাচন হয়েছে। আপনারা ভোট দিতে পারেন নাই। এমনকি স্থানীয় সরকার নির্বাচন মানুষ ভোট দেয় নাই । মানুষ কি ভাবতে পারে ১৮ বছরের নির্বাচনের কথা? এমনই এক তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম। তারা নিজেরাই নিজেরাইদেরকে জয়ী ঘোষণা করেছেন। সেই দিনের আমাদেরকে অবসান ঘটাতে হবে। এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ব্যক্তিগতভাবে আপনি কোনো এক রাজনৈতিক দলের মতাদর্শন বিশ্বাস করতে  পারেন। এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। এখানে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখলে হবে না। আপনি জাতীয় স্বার্থে যদি ‘হ্যাঁ’ বলেন কোনো দলকে পছন্দ করেন বা না করেন।  দেশ কিন্তু জিতে যাবে দেশ জিতে গেলে আমরা সবাই জিতে যাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা, তথ্য গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর