বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

বিনোদন ডেস্ক :    |    ০৩:৪৭ পিএম, ২০২৬-০১-২৪

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

ভারতের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পেয়েই বক্স অফিসে আলোচনায় এসেছে ‘বর্ডার ২’। দেশাত্মবোধক আবেগ আর নস্টালজিয়ার জোরে অনুরাগ সিং নির্মিত এ সিনেমার সামনে কার্যত ম্লান হয়ে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং ভিকি কৌশলের সুপারহিট ‘ছাবা’। মুক্তির আগেই চলচ্চিত্র বিষয়ক বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, প্রথম দিনেই অন্তত ৩০ কোটির ব্যবসা করবে ‘বর্ডার’র সিক্যুয়েল। সেই ধারণাকেকে ছাপিয়ে গিয়ে একটি বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইটের দাবি, শুরু দিননেই প্রায় ৩৫ কোটি রুপি আয় করেছে সানি দেওল, বরুণ ধাওয়ানদের এ সিনেমা। ফলে প্রথম দিনের আয়ের বিচারে ‘ধুরন্ধর’ (৩৩ দশমিক ৬৯ কোটি) ও ‘ছাবা’কে (৩৩ দশমিক ১০ কোটি) পিছনে ফেলেছে ‘বর্ডার ২’। তবে সানি দেওলের নিজের রেকর্ড এখনো অটুট। তারই ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তির দিনে ৪০ কোটি রুপির ব্যবসা করেছিল। তবু নির্মাতাদের আশা, সামনে শনি, রবি এবং সাধারণতন্ত্র দিবসের ছুটির জেরে সপ্তাহান্তে আরও বড় উত্থান দেখতে পারে সিনেমাটি। তাদের অনুমান, খুব দ্রুতই ১৫০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধভিত্তিক এ সিনেমা। এদিকে সিনেমার আন্তর্জাতিক মুক্তি নিয়ে কিছুটা ধাক্কাও খেতে হয়েছে নির্মাতাদের। পাকিস্তান বিরোধী সংলাপ ও প্রেক্ষাপটের কারণে সংযুক্ত আরব আমিরাতে একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। বাহারাইন, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত সাফল্য মেলেনি বলে জানা গেছে। তবে বিদেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় বাজারে সিনেমার দাপট যে কমবে না, সে ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী নির্মাতারা। দেশাত্মবোধের আবেগেই যে এবার বক্স অফিসে রাজত্ব করছে ‘বর্ডার ২’, তা প্রথম দিনের অংকই স্পষ্ট করে দিচ্ছে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর